খালিশপুরে তেল ব্যবসায়িকে হত্যার চেষ্টায় মামলা হয়নি

# অস্ত্রধারী ধরাছোয়ার বাইরে জনমনে আতংক
স্টাফ রিপোর্টর: নগরীর খালিশপুর কাশিপুরে তেল ব্যবসায়ি ও সাবেক ট্যাংকলরি মালিক সমিতির মহাসচিব ফরহাদ হোসেন হত্যার চেষ্টায় এখনও মামলা ও অস্ত্রধারীর কাউকে আটক করা হয়নি। এ দিকে ফরহাদ হত্যা চেষ্টায় এখন জনমনে আতংক বিরাজ করছে এলাকায়। এ দিকে প্রশাসনের নিরবতায় ক্ষোভ জানিয়েছে ভুক্তভোগী ফরহাদের পরিবারের সদস্য। বিষয়টি নিয়ে ৭নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর শেখ খালিদ হোসেন বলেন বলেন, আমরা চাচা ফরহাদ হোসেনকে হত্যার উদ্দ্যেশে সন্ত্র্সাীরা ফিল্মি স্টাইলে যে গুলি ছোড়ে সেই অস্ত্র কোথায়। এখনও পুলিশের পক্ষ থেকে অস্ত্র উদ্ধর বা অস্ত্রধারী কাউকে আটক করতে পারিনি। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়। আমি ও আমার আমার স্বজনরা চরম নিরাপত্তায় ভুগছি। তিনি বলেন, বুধবার সন্ধায় খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সফল অস্ত্রপাচার করা হয়েছে। এসময়ে আমার চাচা ফরহাদের মাথার সাতটি স্থান থেকে ছররা গুলি বের করা হয়েছে। তিনি এখন শারীরিকভাবে সংকা মুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্য মীর আতহার আলী বলেন, তেল ব্যবসায়ি ফরহাদ হোসেনকে হত্যা চেষ্টা কোন মামলা হয়নি। অস্ত্রধারীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। পুলিশ উল্লেখ্য গেল মঙ্গলবার বিকাল চারটায় খালিশপুর যমুনা রোডের মালা গ্যারেজের সামেন ফরহাদ হোসেনকে হত্যার জন্য রাস্তায় ব্যারেল, পিকআপ গাড়ী ব্যারিকেড দিয়ে হত্যার উদ্দ্যেশ্যে শর্টগানের গুলি ছুড়তে থাকে। এসময়ে তার ব্যাক্তিগত গাড়ী চালক বুদ্ধি খাটিয়ে তার ব্যক্তিগত প্রাইভেট কারটি সামনের দিকে অগ্রসর না হয়ে পিছনের দিক চালাতে থাকায় অস্ত্রধারীরা টার্গেট করতে ব্যার্থ হয়। অল্পের জন্য প্রাণ রক্ষা পায় তেল ব্যবসায়ি ফরহাদ হোসেন তবে তার গাড়ী চালক মনিরুল তার ম্যানেজার সোহেল আহত হয়।



