স্থানীয় সংবাদ

শহীদ জিয়া শুধু বিএনপির নন তিনি বাংলাদেশের জনগনের

# জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় মন্টু #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবারের শাহাদাৎ বার্ষিকীর সকল কর্মসূচিতে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। কারণ শহীদ জিয়া শুধু বিএনপি নেতাকর্মী-সমার্থকদের মধ্যে সীমাবদ্ধ নন; শহীদ জিয়া সমগ্র বাংলাদেশের জনগনের। গেল ১৭টি বছর মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেই ক্ষ্যান্ত হয়নি ফ্যাসিষ্ট আওয়ামী সরকার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে চরম কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। ভোটাধিকার বঞ্চিত তরুণ প্রজন্মকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অসামান্য ভূমিকা, বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা ও দক্ষিণ এশিয়ার ভ্রাতৃত্ববন্ধনে তাঁর বলিষ্ঠ অবদান জাতির সামনে তুলে ধরতে হবে। গতকাল বুধবার (২৮ মে) সন্ধ্যায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এসময়ে খুলনার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী পালনের কর্মসূচি সম্পর্কে দায়িত্বপ্রাপ্তদের দিক-নির্দেশনা দেন তিনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড. মোমরেজুল ইসলাম, খান জুলফিকার আলী জুলু, মোল¬া খায়রুল ইসলাম, গাজী তফসির আহমেদ, জিএম কামরুজ্জামান টুকু ও এনামুল হক সজল প্রমুখ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button