স্থানীয় সংবাদ

কেসিসির রাজস্ব কর্মকর্তার দায়িত্বে অহিদ

# প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে #

স্টাফ রিপোর্টার ঃ প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) রাজস্ব কর্মকর্তা মো. অহিদুজ্জামান খাঁনকে মূল পদে পুনর্বহাল করা হয়েছে। বুধবার (২৮ মে) কেসিসির সচিব শরীফ আসিফ রহমান এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেন। দুপুরে মো. অহিদুজ্জামান রাজস্ব কর্মকর্তা পদে যোগ দিয়েছেন। কেসিসি থেকে জানা যায়, গত বছর ৫ আগস্টের পর রাজস্ব কর্মকর্তা মো. অহিদুজ্জামান খাঁনকে কেসিসির কঞ্জারভেন্সী অফিসার পদে বদলী করা হয়। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অহিদুজ্জামান খাঁনকে রাজস্ব কর্মকর্তা পদে পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়। গত ২০ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও একই নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button