স্থানীয় সংবাদ

রূপসায় হত্যা মামলার আসামি গ্রেফতার

রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবদার শেখ হত্যা মামলার আসামি মনির শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ খুলনার একটি অভিযানিক দল। ২৭ মে তাকে খুলনা রেলষ্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রূপসা থানায় হস্তান্তর করা হয়।গ্রেপ্তার মনির শেখ রূপসা উপজেলার ভবানিপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান ওরফে হাইবে শেখের ছেলে। ২২ মে রাতে ভবানিপুর গ্রামের মনির শেখের বাড়ির পশ্চিম পাশ থেকে বস্তার মধ্য থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। এমন সংবাদ পেয়ে ভবানিপুর গ্রামের আবদার শেখের স্ত্রী সেখানে গিয়ে লাশটি তার স্বামীর বলে শনাক্ত করে। তিনি লোকমুখে জানতে পারে যে ওই দিন রাত সাড়ে ৮ টা থেকে সোয়া ১০ টার মধ্যে যে কোন সময়ে তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গুম করার জন্য বস্তার মধ্যে ভরে মনির শেখের বাড়ির পাশে কলা বাগানে ফেলে রাখে। এ ঘটনায় আবদার শেখের স্ত্রী রতœা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন। হত্যাকান্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র‌্যাব-৬ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে।
২৭ মে রাত ৯ টার দিকে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি মনির শেখ (৪৫) কে গ্রেফতার করে,রূপসা থানায় হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button