স্থানীয় সংবাদ
দৌলতপুর ৫নং ওয়ার্ড কমিউনিটি ফোরামের নিন্দা ও প্রতিবাদ বিবৃতি

স্টাফ রিপোর্টার : দৌলতপুর মুহসীন মহিলা কলেজের হিতৈষী সদস্য শেখ আব্দুল মান্নানের মহেশ্বরপাশার বাড়িতে গিয়ে গত ১৪ আগস্ট বৃহস্পতিবার রাত দশটা ২৫ মিনিটে অজ্ঞাত ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তি জীবননাশের হুমকি প্রদান করে। উক্ত ঘটনায় ৫নং ওয়ার্ড কমিউনিটি ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম (সাঈদ), সাধারন সম্পাদক তাসলিমা রহমান, সহ-সভাপতি আরজিনা বেগম, যুগ্ন সম্পাদক রুকাইয়া খলিফা, কোষাদক্ষ মুক্তা বেগম, সাজেদা বেগম, রানী খাতুনসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা উক্ত ঘটনার সাথে জড়িত সকল দুস্কৃতিকারীদের সিসি ফুটেজ দেখে সনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান। তা না হলে মানববন্ধন কর্মসূচী পালনের হুশিয়ারী দেন।

