দু’ মাস পর খুলনার কাশিপুর মোড়ে সিটি কর্পোরেশনের সড়কের কাজ পুনরায় শুরু

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর কাশিপুর মোড় এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান রাস্তার উন্নয়ন কাজ ২মাস বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পুনরায় কাজ শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তার পাশে একটি অংশ নিয়ে নিকটবর্তী সম্পত্তির মালিকানা দাবির কারণে কাজটি স্থগিত ছিল। খুলনা সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে পুনরায় কাজটি চালু হয়েছে।
সিটি কর্পোরেশন কর্মকর্তারা জানান, নগরবাসীর যাতায়াত সুবিধা ও যানজট নিরসনের স্বার্থে এই রাস্তা উন্নয়ন প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুততম সময়ে কাজ শেষ করার জন্য সিটি কর্পোরেশনের ঠিকাদারী প্রতিষ্ঠান কবীর অ্যান্ড ব্রাদার কে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিকাদার মোঃ খসরু বলেন, বাধার মুখে সড়কে উন্নয়ন কাজ বিঘিœত হলেও আবার পুনরায় সিটি কর্পোরেশনের হস্তক্ষেপে পুনরায় চালু হয়েছে। এ বিষয়ে জমির মালিক মৃত: আনোয়ার হোসেন গং রা ওই রাস্তার জমির জন্য আদালতে শরণাপন্ন হয়েছেন বলে জানা যায়। সোমবার সকালে কাজ শুরুর আগে কথা কাটাকাটির এক পর্যায়ে দাবিকৃত জমির মালিকদের সঙ্গে কয়েকজনের হাতাহাতি ও উত্তেজনা সৃষ্টি হয়। জমির মালিক বলেন, সড়কের জমি অবৈধ দখলদার কেসিসি উচ্ছেদ না করে আমাদের জমি দখল করে সড়ক করছে। এ ব্যাপারে আমি আদালতে মামলা করেছি। যা বিচারাধীন রয়েছে। সিটি কর্পোরেশনের এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন সাংবাদিকদের ব্রিফকালে বলেন, রাস্তার কাজে মালিক হিসেবে যারা বাধা সৃষ্টি করেছে তাদের কাছে যুক্তিসঙ্গত কোন অফিসিয়ালি কোন কাগজপত্র দেখাতে পারেনি। এবং অহেতুক উত্তপ্ত কথাবার্তা বলে পরিস্থিতি সৃষ্টি করে। তিনি আরো বলেন, ট্যাঙ্ক লরি সমিতির লোকজনসহ এলাকাবাসী সড়ক দ্রুত সংস্কার চেয়েছেন। তিনি আরো বলেন, এমনকি তারা জোর করে কাজ বন্ধ করে রাখার চেষ্টা করে, কিন্তু সরকারি কাজ বন্ধ করে রাখার ক্ষমতা কেউ রাখে না। তিনি আরো বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার জন্য আমরা মামলায় যাবো। এস্টেট অফিসার শিকার করেন, বাধা সৃষ্টিকারীরা আদালতে গিয়ে একটি আরজি করেছে আমাদের কাছে সেই কপিও আছে কিন্তু তাতে নিষেধাজ্ঞা নেই। এই ব্যাপারে মৃত আনোয়ার হোসেন গংরা সোমবারের অপ্রীতিকর ঘটনায় তাদের উপর অন্যায় এবং বেআইনী কার্যকলাপে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।



