স্থানীয় সংবাদ

খুলনায় পালিত হলো বিশ্ব ফিজিওথেরাপি দিবসদেন। এবং কলেজ সরকারি করেন জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে তিনি কলেজ চত্বরে বৃক্ষরোপন করেন। খুলনায় পালিত হলো বিশ্ব ফিজিওথেরাপি দিবস

স্টাফ রিপোর্টার : খুলনায় বিশ্ব ফিজিওথেরাপি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজ এক সেমিনার ও প্রেজেন্টেশনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুন, সিভিল সার্জন, খুলনা। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ডাঃ প্লাবণ বসু, পরিচালক, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মো. এহসানুল ইসলাম, উপাধ্যক্ষ, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ। আমাদের আরো একজন সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ড. এস. এম. ফরহাদুজ্জামান, সভাপতি, বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন, খুলনা বিভাগ। অতিথিরা ফিজিওথেরাপি চিকিৎসার উন্নয়ন ও বিস্তারে এর ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের মূল পর্বে ছিলো প্রেজেন্টেশন। প্রথম প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডাঃ এস. এম. জয়নুল আবেদীন, বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতাল। তিনি ফিজিওথেরাপি শিক্ষার মানোন্নয়ন ও চিকিৎসা সেবায় ফিজিওথেরাপির ক্রমবর্ধমান ভূমিকা তুলে ধরেন। এরপর প্রেজেন্টেশন দেন ডাঃ এরশাদ আলী, ফিজিওথেরাপি কনসালট্যান্ট ও সিনিয়র পনসেটি প্র্যাক্টিশনার, ডধষশ ভড়ৎ খরভব। তিনি বাংলাদেশের ফিজিওথেরাপি চিকিৎসার বর্তমান অবস্থা, শিশুদের হাড় ও মাংসপেশীজনিত সমস্যা এবং পনসেটি চিকিৎসা পদ্ধতির সাফল্য নিয়ে আলোচনা করেন।
আলোচনার মূল থিম ছিলো“বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা ও বয়সজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ফিজিওথেরাপি চিকিৎসা।” বক্তারা বলেন, বয়স
বৃদ্ধির সাথে সাথে মানুষের হাড়, জয়েন্ট ও মাংসপেশীতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। ফিজিওথেরাপি চিকিৎসা এই সমস্যাগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখে। পাশাপাশি ফিজিওথেরাপির শিক্ষা, চিকিৎসা, বাংলাদেশে এর বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও তারা বিশদ আলোচনা করেন।
বক্তারা আরো বলেন, ফিজিওথেরাপি কেবল একটি চিকিৎসা পদ্ধতি নয়, বরং এটি মানুষের জীবনমান উন্নত করার একটি কার্যকর উপায়। দেশের প্রতিটি পর্যায়ে ফিজিওথেরাপি সেবা সহজলভ্য হলে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্করা, এর সুফল ভোগ করতে পারবেন।
অতিথিরা আরো বলেন, আজকের এই বিশ্ব ফিজিওথেরাপি দিবসের মূল বার্তা হলোÍ“বয়স্ক মানুষের শারীরিক সুস্থতা রক্ষা এবং বয়সজনিত নানা জটিলতা প্রতিরোধে ফিজিওথেরাপি চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তারা মনে করেন, নিয়মিত ফিজিওথেরাপি শুধু রোগ নিরাময়ে নয়, বরং সুস্থ ও কর্মক্ষম জীবন বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ কারণে দেশের প্রতিটি পর্যায়ে ফিজিওথেরাপি সেবা সহজলভ্য করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button