স্থানীয় সংবাদ

খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড গুলিসহ আটক ২

স্টাফ রিপোর্টার ঃ গত ৫ আগস্ট খুলনায় রেডিও সেন্টার থেকে লুট হওয়া ৪১ রাউন্ড চাইনিজ রাইফেলের তাজা গুলি ও ৪টি চাইনিজ রাইফেলের চার্জারসহ দুইজনকে আটক করেছে কেএমপির ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে মো: হাসানুর রহমান রাহুল (২২) এবং শাহরিয়া রহমান স¤্রাট (২৫)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মহানগরীর শের-এ বাংলা রোডস্ত লায়নস স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
খুলনা মহানগরীর ডিবির ওসি তৈমুর ইসলাম জানান, গত ৫ আগস্ট খুলনা রেডিও সেন্টার থেকে লুট হওয়া গুলিসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত রাহুল খুলনা সদর থানাধীন বানিয়াখামার এলাকার বাসিন্দা মো: বাবুল এর পুত্র এবং অপর জন স¤্রাট বাগমারা স্কুল গলি রোড এলাকার বাসিন্দা মিজানুর রহমানের পুত্র্র। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্রের আইনে মামলা দায়ের করা হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button