স্থানীয় সংবাদ

বাগেরহাটের চারটি আসন বহালের দাবিতে এবার জেলাজুড়ে চলছে ৪৮ ঘন্টার হরতাল

আজাদুল হক, বাগেরহাট ঃ বাগেরহাট জেলাজুড়ে এবার ৪৮ ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি-জামায়াতের নেতৃত্বে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সে অনুযায়ী বুধবার (১০ সেপ্টে¤॥^র) সকাল ৬টা থেকে জেলার মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ব্যারিকেটের সৃষ্টি করা হয়েছে। জেলা সদর ও মোংলা বন্দরসহ ৯ উপজেলায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতালে জনজীবন থমকে গেছে। আর এ হরতাল সফল করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর আগে মঙ্গলবার (৯ সেপ্টে¤॥^র) সকালে বাগেরহাটের ধানসিঁড়ি হোটেল মিলানায়তনে হরতাল সফলের প্রস্তুতিমূলক সভা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। বুধবার সকাল থেকেই মোংলা-খুলনা, মোংলা-ঢাকা, বাগেরহাট-ঢাকা, খুলনা-বাগেরহাট-বরিশাল মহাসড়ক ও কচুয়া সাইনবোর্ড- শরনখোলা বগী আঞ্চলিক মহাসড়কসহ জেলার সব উপজেলা সড়কগুলোতেও দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়াও সড়ক বিভাগের পানগুছি নদী ও মোংলার ঘষিয়াখালী চ্যানেলের ফেরিও চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে সকাল থেকেই মোংলা বন্দরসহ বাগেরহাট জেলা এখন বুধবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারাদেশ থেকে বিচ্ছিন্ন রয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির কো কনভেনর ও জেলা বিএনপির নেতা এম এ সালাম বলেন, নির্বাচন বানচালের জন্যই বর্তমান সিইসি বাগেরহাটের একটি আসন কমিয়ে তিনটি আসন করেছেন। এটাকে আমরা গভীর ষড়যন্ত্র বলে মনে করি। বাগেরহাট জেলাবাসী কিছুতেই এ ষড়যন্ত্র মেনে নেবে না। বাগেরহাটকে উন্নয়ন বঞ্চিত করতে পরিকল্পিকভাবে একটি আসন কমানোর প্রস্তাব করেছে নির্বাচন কমিশন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button