স্থানীয় সংবাদ

হামলাকারীদের বাড়ীঘর ভাংচুর ও লুটপাট মোল্লাহাটে হামলায় আহত দ্বীন ইসলাম

# চিকিৎসাধিন অবস্থায় অবশেষে মারা গেছেন #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় শত্রুতার কারনে প্রতিপক্ষের হামলায় আহত দ্বীন ইসলাম বিশ^াস (৫০) ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় অবশেষে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গত শনিবার তিনি মারা যাওয়ার খবর পেয়ে নিহতের স্বজনরা হামলাকারীদের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিলম্বে প্রাপ্ত তথ্যানুযায়ী স্থানীয়রা জানান, উপজেলার চর উদয়পুর গ্রামের মৃত রেজাউল বিশ্বাসের ছেলে দ্বীন ইসলাম বিশ্বাস গত ২৯ আগষ্ট পাশর্^বর্ত্তি গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা সরদার বাড়ী এলাকায় প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত শনিবার মারা যান। এ খবর পেয়ে নিহতের স্বজনরা ঐক্যবদ্ধ হয়ে রবিবার সকালে হামলাকারী প্রতিপক্ষ পরিবারের কয়েকটি কাঁচা ও পাকা ঘর ভাঙচুর ও লুটপাট চালায়। এদিকে দ্বীন ইসলামের লাশ তার গ্রামের বাড়ী চর উদয়পুর কবরস্থানে রবিবার দাফন করা হয়। দিন ইসলামের মৃত্যুর খবরে হামলাকারী হোসাইন বিশ্বাস, কিবরিয়া বিশ্বাস, মোস্তফা বিশ্বাস ও মুসা বিশ্বাসের বাড়ীঘর সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বলে প্রর্ত্যক্ষদর্শীরা জানান। তবে নিহতের স্বজনরা এ অভিযোগ অস্বীকার করে জানান, তারা হত্যাকা-ের ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় গত সোমবার একটি হত্যা মামলা করেছেন। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি মোঃ ফজলুল হক বলেন, নিহতের বাড়ী মোল্লাহাট উপজেলায়, কিন্তুু হত্যার ঘটনা গোপালগঞ্জের মধ্যে। তাই এ ঘটনায় মামলা আইনত গোপালগঞ্জ থানায় হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button