স্থানীয় সংবাদ

কেন্দ্রীয় আহবায়কের সাথে আইনজীবি অধিকার পরিষদ’র সৌজন্য স্বাক্ষাত

খবর বিজ্ঞপ্তি ঃ ‎বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় আহবায়ক এড. গোলাম সরওয়ার খান জুয়েল সাহেবের খুলনা আইনজীবি সমিতির ভবনে আগমন উপলক্ষ্যে আইনজীবি অধিকার পরিষদের অত্র বারের সদস্যদের সাথে ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় তাৎক্ষণিক একটি সৌজন্য স্বাক্ষাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতার জন্য দোআ এবং দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহ পাকের নিকট প্রার্থনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন এড. মোশাররফ হোসেন শেখ, আহবায়ক, আইনজীবী অধিকার পরিষদ, খুলনা বার, সঞ্চালনা করেন এড. মাসুদুর রহমান সদস্য সচিব, আইনজীবী অধিকার পরিষদ, খুলনা বার, উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এড. গোলাম সরওয়ার খান জুয়েল, আহবায়ক বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ ও বিজ্ঞ পিপি, পাবনা জেলা জজকোর্ট, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার মহিউদ্দিন ইউসুফ, আহবায়ক, আইনজীবী অধিকার পরিষদ, সুপ্রিম কোর্ট, সহকারি এটর্নি জেনারেল এড. আজগর আলি রতন, এড. সুজন আহমেদ, এড. মিজানুর রহমান, এড. রাকিব হাসান, এড. আনোয়ারা আহম্মেদ মালা, এড. আরিফা খাতুন, এড. সুমনা, এড. দিপ্তী রানী, এড. আলমগীর হোসেন, ‎প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সম্পাদক ও সাধারন সম্পাদক, খুলনা মহানগর জনাব আলহাজ্ব রাশিদুল ইসঃ এসকে রাশেদ, অন্যান্য আরো বক্তব্য রাখেন খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় ট্রেড ইনিয়ন বিষয়ক সম্পাদক ও সভাপতি খুলনা মহানগর জনাব মোঃ রুহুল আমিন, কেন্দ্রীয় সহ ট্রেড ইউনিয়ন বিষয়ক সহ সম্পাদক ও খুলনা মহানগরের সাধারন সম্পাদক জনাব রবিউল ইসঃ রবিন, খুলনা জেলা যুব অধিকার পরিষদের সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি, জাহিদুল ইসলাম, শেখ ইমন, ছাত্রঅধিকার পরিষদের খুলনা মহানগরের জুবায়েত শেখ সম্রাট, মোঃ তামিম হোসেন, সহ আরো অনেক নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি ও আলোচক বৃন্দ বলেন খুলনা আইনজীবী সমিতিতে আগামী বার ইলেকশনে অংশগ্রহণ করা ও সাংগঠনিক সকল কাজে সহযোগিতা থাকবে বলে নেতৃবৃন্দ মতামত ব্যাক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button