স্থানীয় সংবাদ

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গণ-সমাবেশ আজ

# শায়েখে চরমোনাই প্রধান অতিথি #

খবর বিজ্ঞপ্তি ঃ আজ শুক্রবার বাদ জুম্মা (১২ সেপ্টেম্বর) অর্থাৎ দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত, নগরীর নিউমার্কেট বাইতুন নূর মসজিদ উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর উদ্যোগে মৌলিক রাষ্ট্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বিচার ও জুলাই সনদ আইনি ভিত্তি, সংখানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশাল গণ-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। গণ-সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর ও শায়েখে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতি আমানুল্লাহ। আজকের গণ-সমাবেশে খুলনার সর্বস্তরের জনতাকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, মাওঃ দ্বীন ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মোঃ ইমরান হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button