স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানা যুবদল নেতা রাসেলের উদ্যোগে সড়কের পাশে ময়লার স্তুপ পরিস্কার

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানা যুবদল নেতা মো: রাসেল মাহমুদ রক্তিম এর নেতৃত্বে সড়ক জুড়ে ময়লার স্তুপ পরিস্কার করা হয়েছে। কেসিসি ২ নং ওয়ার্ড এলাকার সোনালী জুট মিলস এর সামনে দিয়ে কেবল শিল্প যাওয়ার সড়কের পূর্ব পাশে দির্ঘদিন ধরে ময়লার স্তুপ এ পথচারী সহ সাধারন মানুষের ভোগান্তি পোহাতে হতো। দুর্গন্ধে মানুষের মুখে কাপড় দিয়ে চলাচল করতে হয়। খুলনা সিটি কর্পোরেশন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেওয়ায় গতকাল বেলা সাড়ে ১১ টায় খুলনা ৩ আসনের ধানের শীষের কান্ডারী বিএনপি’র কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল এর নির্দেশনায় এ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে এ সময় খানজাহান আলী থানার যুবদলের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তামিম, আকিব, তানভীর, রুবেল , জুবায়ের, মুন্না, টিপু, শরিফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। খানজাহানা আলী থানা যুবদল নেতা মো: রাসেল মাহমুদ রক্তিম বলেন আমাদেও এই পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button