স্থানীয় সংবাদ

বয়রায় অর্পিত সম্পত্তিতে স্থাপনা : বিভাগীয় কমিশনারে কাছে অভিযোগ

স্টাফ রিপোর্টার: খুলনা জেলার দিঘলিয়া উপজেলার এ, সি ল্যান্ড অফিসের আওতাধীন কোটি টাকার অর্পিত সম্পত্তিতে বে-আইনী ভাবে স্থাপনা তৈরী করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষে শেখ সুমন নামে এক ব্যাক্তি বিভাগীয় কমিশনার ও দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। তিনি লিখিত অভিযোগে উল্ল্যেখ করেন খুলনা বড় বয়রা বাজার এলাকায় শেখ হাবিবুর রহমান, ও তার স্ত্রী শাহানা পারভীন (সোভা), বয়রা বাজার, সোনাডাঙ্গা, খুলনা। উক্ত ব্যক্তিদ্বয় দিঘলিয়া এসিল্যান্ড এর অধীন বয়রা বাজারের এক কোটি টাকার উর্ধে মূল্যের পেরিফেরীভূক্ত সম্পত্তি বেআইনীভাবে। অতি গোপনে স্থাপনা মেরামত করে বিভিন্ন ব্যক্তির নিকট সরকারি সম্পত্তি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর করিতেছেন। যার তফশীল জেলা- খুলনা, থানা- সোনাডাঙ্গা, মৌজা- বয়রা, জে,এল নং- ১২, ১নং খাস খতিয়ানের জমির পরিমাণ এক একর। উক্ত পেরিফেরী ভুক্ত সম্পত্তি যাতে বেআইনী ভাবে হস্তান্তর, মেরামত ও নির্মাণ কাজ করতে না পারে এবং লক্ষ লক্ষ টাকা সরকারের ক্ষতি সাধণ করতে না পারে তার বিহীত ব্যবস্থা করিতে জনাবের মর্জি হয়। এ বিষয়ে শেখ হাবিবুর রহমান বলেন, আমি আমার সম্পত্তির উপর স্থাপনা করেছি। এসিল্যান্ড থেকে তদন্তে এসছিল। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না। এ বিষয়ে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে আমরা এসি ল্যান্ড অফিস থেকে সার্ভেয়ার ও নায়েব পাঠিয়েছিলাম। তারা এসে কাজ বন্ধ করে দিয়েছে। আমি এসিল্যান্ডকে বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে বলব। এছাড়া জেলাপ্রশাসক স্যারের ও বিষয়টি নিয়ে অবগত আছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button