স্থানীয় সংবাদ

বাগেরহাটের রামপালে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত থানায় মামলা দায়ের, বাদীকে আসামী পক্ষের হুমকি

বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের রামপাল উপজেলায় মৎস্যঘের বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হওয়ার ঘটনায় অবশেষে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার মামলাটি করেন ভুক্তভোগী শেখ আসাদুজ্জামান। এদিকে মামলা করায় প্রতিপক্ষরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন বলে জানান আহতরা। ঘটনা বিষয়ে প্রকাশ, উপজেলার শিবনগর গ্রামে শান্তিপূর্ণভাবে নিজস্ব জমিতে মৎস্যঘের করে আসছিলেন শেখ আসাদুজ্জামানসহ তার পরিবারের সদস্যরা। একই এলাকার প্রতিপক্ষরা ঘেরটি দখলে নিতে ষড়যন্ত্র শুরু করে। নিরুপায় হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে বাগেরহাটের বিজ্ঞ আদালতে জীবনের নিরাপত্তা চেয়ে এবং জমিজমা শান্তিপূর্ণভাবে ভোগদখলের জন্য পৃথক দুইটি মামলা করেন ভুক্তভোগীরা। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় শিবনগর গ্রামে তাদের মৎস্যঘেরে যাওয়ার সময় জনৈক ইয়াহিয়ার ঘেরের ভেড়ীতে গেলে তাদের পথরোধ করে প্রতপক্ষরা। ওই সময় ওৎ পেতে থাকা প্রতিপক্ষ মো. জাহিদ শেখ, আশ্বাব শেখ, অহিদ শেখ, শহিদ শেখ, জিহাদ শেখ, মুরাদ শেখসহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জন এ হামলা করে। হামলাকারীরা পরিকল্পিতভাবে লবনমাখা ঝালের গুড়া, ছোরা, রাম দা, চাইনিজ কুড়াল, রডসহ দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। আহত হন শরিফুজ্জামান রুবেল (৩০), শাহা আলম (৩০), শাহিন শেখ (৫২) ও আব্দুল্লাহ শেখ (২৫)। আহতদের কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্ত্তি করা হয়। আহতরা কিছুটা সুস্থ হয়ে বাড়ীতে আসার পর আহতদের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, জমিজমা ও মৎস্যঘের নিয়ে বিরোধে হামলার ঘটনা ঘটে। মামলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button