স্থানীয় সংবাদ

খুলনায় স্বামী ও ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলা

স্টাফ রিপোর্টার ঃ খুলনার খালিশপুরে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও সম্পত্তি আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছেন হাজেরা বেগম। বুধবার (১৬ জুলাই) বিজ্ঞ মুখ্য মহানগর হাকিমের আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলায় অভিযুক্ত করা হয়েছে হাজেরা বেগমের স্বামী শেখ আহম্মাদ আলী, তার প্রথম স্ত্রী শিরিন জাহান ও ছেলে আবু সাঈদ শেখকে । মামলার অভিযোগে বলা হয়েছে, স্বামী আহম্মাদ আলী দীর্ঘ সংসার জীবনে বাদীনির অর্থ, স্বর্ণালঙ্কার ও ক্রয়কৃত জমি বিক্রির টাকা আত্মসাৎ করে বাড়ি নির্মাণ করেন। পরবর্তীতে প্রতিশ্রুতি ভঙ্গ করে জমি হস্তান্তর না করে উল্টো বাদীনিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা চালান। এ ঘটনায় হাজেরা বেগম আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে দ-বিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। হেবা দলিলের বিষয়ে খালিশপুর থানা পুলিশের সামনে শেখ আহমাদ আলী বলেন এ বিষয়ে আমি কিছু যানি না। অন্যদিকে অভিযুক্ত আবু সাঈদ শেখ অভিযোগ অস্বীকার করে মামলাটি সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button