দেশকে চাঁদাবাজি, জুলুমবাজি ও মাদক মুক্ত করতে হলে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই : মাওলানা আবুল কালাম আজাদ

# কয়রার মহেশ^রীপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে গণসংযোগ #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘দেশকে চাঁদাবাজি, জুলুমবাজি ও মাদক মুক্ত করতে হলে, আল্লাহর আইন ও সৎ লোকের শাসন এর বিকল্প নেই।’ জনগণের দোয়া ও সমর্থন নিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার গণজোয়ারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘আল্লাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চায় । এ দেশে আইনের শাসন করতে হলে জামায়েত ইসলামী ছাড়া অন্য কারো দ্বারা আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়। জনগণের অধিকার ফিরিয়ে দিতে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে এবং একটি আদর্শিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমি রাজনীতিতে এসেছি। আমাদের সমাজে যে চাঁদাবাজ রয়েছে তাদের চাঁদাবাজী বন্ধ করা হবে। এছাড়া আমাদের ছাত্র সমাজ নেশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে আমাদের তাদেরকে ফিরিয়ে আনতে হবে। তাছাড়া অনেক বেকার যুবক রয়েছে এদের জন্য কোন কার্যকর পদক্ষেপ নেই। আমরা বেকার যুবকদের কর্মের হাতে রূপান্তরিত করতে চাই। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। বিগত সরকারের সীমাহীন দুর্নীতি, বিচারহীনতা ও জনগণের ওপর দমন-পীড়নের চিত্র তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে জনগণের ন্যায়ের পক্ষে রায় দেয়ার আহ্বান জানান। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে খুলনা-৬ আসনের কয়রা উপজেলার মহেশ^রীপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।
এ সময় তার সাথে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, মহেশ^রীপুর ইউনিয়নের আমীর আবু সাঈদ, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুজাহিদুল ইসলাম, সেক্রেটারি আব্দুল্লাহ, ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি গাজী মফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুল হাই সরদার, বায়তুলমাল সেক্রেটারি মহাসিন রেজা, ১নং ইউনিট সভাপতি জিএম আইয়ুব আলী, ২নং ইউনিট সভাপতি আব্দুল লতিফ, সহযোগী সদস্য বিধান মন্ডল, পলাশ সরকার, বিদ্যুৎ কুমার ঢালীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, লাঙ্গল নৌকা ধানের শীষ দেখা শেষ, এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ। তরুণদের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। তিনি আরো বলেন, বৈষম্য মুক্ত, চাঁদাবাজি মুক্ত, বেকার মুক্ত, দুর্নীতি মুক্ত দেশ গড়তে ইসলামের কোন বিকল্প নাই। ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ থাকবে না কোন অন্যায় অবিচার দুর্নীতি। তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে নিয়ে ইসলামের শাষন কায়েম করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে কায়েম করতে হবে। আপনারা সবাই ইসলামের সাথে থাকবেন। গণসংযোগকালে খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ভোটারদের কাছে ভোট ও দোয়া চান। এ সময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়েও আলোকপাত করেন। তিনি বলেন, ইসলামী দল নির্বাচিত হলে সর্বস্তরের জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা রাখবো। সবার সহযোগিতা পেলে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ গড়ে তুলবেন তিনি বলে প্রতিশ্রুতি দেন।



