স্থানীয় সংবাদ

কলারোয়ায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ডোবার পানিতে পড়ে দু’বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
সোমবার (১৫সেপ্টেম্বর) দুপুরে কেঁড়াগাছি গ্রামের ইকরাম খাঁর শিশু পুত্র ইরফান খাঁ অসাবধানতাবশত বাড়ির পাশে ডোবায় পড়ে যায় এবং সেখানকার পানিতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান- শিশুটির পিতা গোসলের জন্য বাড়ির বাইরে গেলে অজান্তে শিশুও বাইরে চলে আসে। পরে তার পিতা গোসলের জন্য ছেলেকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রান্না ঘরের পাশে একটি ডোবায় নেমে খোঁজার সময় শিশু সন্তানকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মৃত্যুর এ খবরে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। শিশু মৃতের খবরে বিপুল সংখ্যক নারী-পুরুষ শোকাহত পরিবারকে সান্ত¡না দিতে ও শিশুকে একনজর দেখতে তাদের বাড়িতে ছুটে আসে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button