সাড়ে ৪৬ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

যশোর ব্যুরো ঃ টেলিগ্রাম এ্যাপস নামীয় ভূয়া ওয়েব সাইড ব্যবহার করে একটি চক্র মেসেজের মাধ্যমে কাজ করায়ে নিয়ে পারিশ্রমিক দেওয়ার প্রলোভন দিয়ে এক যুবকের কাছ থেকে সাড়ে ৪৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।ওই চক্রের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল এর একটি চৌকসটিম। রোববার ভোর রাত থেকে অভিযান চালিয়ে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা হচ্ছে, গোপালগঞ্জ জেলার টুংগীপাড়া থানার পারঝনঝনিয়া গ্রামের মৃত রুস্তম আলী শেখ এর ছেলে আলাউদ্দিন শেখ, ঢাকা সাভার থানার ঘাসমহল পশ্চিম রাজাসন (চৌধুরী বাড়ির গলি) কামরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম ও পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ছৈলা বুনিয়া গ্রামের মৃত শাহজাহান এর ছেলে এনামুল হক।
গত ২২ মার্চ যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া রোডের নিজ বাড়ি হতে এক যুবক উক্ত এ্যাপস এর মাধ্যমে কাজের জন্য জামানত হিসেবে উল্লেখিত আসামীদের দেওয়া নগদ নাম্বারে ১০ হাজার টাকা প্রদান করে। প্রতারক আসামীদের দেয়া কাজ সময়ের মধ্যে শেষ করলে জামানতসহ প্রথম পর্যায় ১৭ হাজার টাকা ফেরত দেয়। এভাবে উক্ত যুবককে প্রলোভন ফেলে প্রতারক চক্র তাদের বিভিন্ন ব্যাংকের একাউন্ট নাম্বার ব্যবহার করে ৪৬লাখ ৬৬ হাজার ৭২৫ টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে নেওয়ার পর প্রতারক চক্র উক্ত যুবকের জামানতের টাকা ও পারিশ্রমিক ফেরত না দিয়ে তালবাহনাসহ আরো টাকা জামানত করার কথা বলা অব্যাহত রাখে। বিষয়টি উক্ত যুবক বুঝতে পারে তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। উল্লেখিত প্রতারক চক্রে নগদ,বিকাশ ও ব্যাংক একাউন্ট ব্যবহার করে যুবককে পারিশ্রমিক দেওয়ার আশ^াস দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা টেনে নিয়ে বিশ^াস ভঙ্গসহ আত্মসাত করেছে। উক্ত যুবক যশোর জেলা গোয়েন্দা শাখা সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন সেল এর স্মরনাপন্ন হলে তারা তদন্তে নেমে উক্ত প্রতারক চক্রের সন্ধানে ঢাকাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদেরকে ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করে।



