স্থানীয় সংবাদ

৫ লাখ টাকার দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগে মামলা

যশোর ব্যুরো ঃ যৌতুক বাবদ মালয়েশিয়া যাওয়ার ৫লাখ টাকা দাবি করে নির্যাতন করে মারপিট করে বাড়ি হতে তাড়িয়ে দেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় আদালতের নির্দেশে মামলা হয়েছে। রোববার ১৪ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ আদালতের নির্দেশে মামলাটি নথিভূক্ত করেছেন। মামলাটির বাদি যশোর সদর উপজেলার রাজাপুর গ্রাামের আব্দুল আলিমের মেয়ে মোছাঃ বর্ষা খাতুন। মামলায় আসামী করেন, স্বামী সদর উপজেলার সুলতান পুর গ্রামের আনছার বিশ^াসের ছেলে আকাশ হাসান,শ^াশুড়ী পিনজিরা ও শ^শুর আনছার বিশ^াস।
মামলায় বাদি উল্লেখ করেন, বিগত ২০২৩ সালের ২৪ জানুয়ারী আসামী আকাশ হাসানের সাথে বাদির ইসলামি শরিয়ত মোতাবেক ১লাখ টাকা দেন মোহরে বিয়ে হয়।বিয়ের পর ঘর সংসার করার সময় বাদি এক মেয়ে সন্তানের জননী হন। এর পর স্বামী আকাশ হাসান তার মা ও পিতার প্ররোচনায় স্ত্রীর কাছে ম্যালয়েশিয়ায় যাওয়ার কথা বলে ৫লাখ টাকা পিতার বাড়ি হতে এনে দিতে বলে। বাদি রাজী না হলে তাকে মারপিট করে পিতার বাড়িতে তাড়িয়ে দেয়। এরপর স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শালিশ বৈঠকের মাধ্যমে মীমাংসা হয়। পরবর্তীতে বাদির পিতা মেয়ের সুখের কথা ভেবে জামাইয়ের কাছে আড়াইলাখ টাকা তুলে দেয়। এরপর তারা ঘর সংসার করতে তাকে। হঠাৎ স্বামী তার মা ও পিতার প্ররোচনায় বাদির কাছে বাকী আড়াইলাখ টাকা যৌতুক দাবি করে নির্যাতন শুরু করে। গত ৩০ আগষ্ট সকাল ৯ টায় বাদিকে যৌতুকের টাকার জন্য মারপিট করে গুরুতর আহত করে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর বাদি তার পিতার বাড়িতে অবস্থান করে। এরপর বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না দিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেয়। আদালতে মামলা করলে আদালতের বিজ্ঞ বিচারকের নির্দেশে থানা কর্তা মামলা হিসেবে নথিভূক্ত করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button