স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা

বাবুর বাড়িতে বোমা হামলা

প্রবাহ ডেস্ক
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
দাকোপ
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে বোমা হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে দাকোপ উপজেলা চালনা পৌরসভা বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হযেছে। এ লক্ষ্যে বুধবার বিকাল ৫ টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাক বাংলাস্থ থেকে একটি বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌরসভার বৌমার গাছতলায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করার দাবীতে পথ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি সদস্য শাকিল আহম্মেদ দিলু। এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন চালনা পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব আল আমীন সানা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম গাজী, চালনা পৌরসভা বিএনপি সাবেক যুগ্ম-আহবায়ক আইয়ুব আলী কাজি, এস এম ফয়সাল, আব্দুস ছাত্তার সরদার, সঞ্জয় সাহা, হাবিবুল্লাহ গাজী, আব্দুল বারিক শেখ, হয়রত আলী, মইজুদ্দিন খান, জূলফিকার আলী, মোয়াজ্জেম মোল্ল্যা, সুদেব মন্ডল, আবেদ খান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী কৌশল্য রায়, সাধারণ সম্পাদক রাবেয়া পারভীন, বিএনপিনেতা হাসমত খলিফা, আবু তাহের, বাপ্পি কাজী, মিনারুল শেখ, রাসেদ সানা, সোহেল সরদার, মনির হোসেন, বাসার খান, কালাম খান, শাকিল চৌধুরী, লিখন শেখ, ইউসুপ গাজী, সাকিব ইসলাম, শেখ হুমায়ুন কবির প্রমুখ।
কয়রা
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাড়িতে গুলি ও বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩টায় কয়রা উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। কয়রা সদরের প্রধান প্রধান সড়কে মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাইদ বিশ্বাস, বিএনপি নেতা মোঃ শরিফুল আলম, শেখ সালাউদ্দিন লিটন, আলহাজ্ব মনিরুজ্জামান মনি, সরদার মতিয়ার রহমান, কোহিনূর আলম, আঃ সামাদ, এস এম আঃ রহিম, রফিকুল ইসলাম মিস্ত্রী, এ্যাডঃ মঞ্জুর আলম নান্নু, গাজী সিরাজুল ইসলাম, হাবিবুর রহমান, ফয়জুল করিম খোকন, আবুল বাশার ডাবলু, মঞ্জুর মোর্শেদ, মোল্যা ইয়াক্বু আলী, মিজানুর রহমান লিটন, আলাউদ্দিন, কৃষকদলের আহবায়ক এস এম গোলাম রসুল, সদস্য আবু সাঈদ মালী, যুবদল নেতা এহসানুর রহমান, আকবর হোসেন, আবুল কালাম আজাদ কাজল, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, ইউনুস আলী, দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব হেলাল উদ্দিন, প্রভাষক রবিউল ইসলাম, রিয়াছাদুজ্জামান বাবলু, ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ইমরান হোসেন, আলাউদ্দিন প্রমুখ।
বটিয়ঘাটা
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর বাসভবনে বোমা হামলা ও গুলিবর্ষনের প্রতিবাদে বুধবার বিকাল ৫টায় বটিয়াঘাটা বিএনপির উদ্দোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম এর সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার ফারুক হোসেনের সঞ্চালনা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোঃ সুলতান মাহমুদ, বিএনপি নেতা যথাক্রমে শেখ মোঃ মাসুদুজ্জামান মাসুদ, আঃ ছাত্তার আকন, জাহিদুর রহমান রাজু, আবু বকর নিরু, রুহুর মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, রাসেদ কামাল, সেলিম রেজা হাওলাদার, আরিফুজ্জামান দুদু, আঃ মান্নান, হাফিস মেম্বর, আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহালদার, জাহাঙ্গীর হালদার, শিশির রায়, হান্নান মল্লিক, সাকিল হুসাইন, কানিজ ফাতেমা, রেহেনা ইসলাম, মেহেদি আর আজাদ, আজমল হোসেন লিটন, নাজমুল হোসেন, শেখ আবুল হোসেন, নাসির হোসেন, মোস্তাফিজুর রহমান শামীম, শফিকুল ইসলাম, আঃ রব, আমিনুল ইসলাম সজীব, তরিকুল ইসলাম জুয়েল, বিশ্বজিৎ বিশ্বাস, নারায়ন, সিদ্দিক শেখ, মারুফ জমাদ্দার, হামিদ শেখ, পলাশ হালদার, সেলিম মাস্টার, অমিয় পাল, বাবুল আক্তার, মোঃ সুমন শেখ, শাহাবুদ্দিন শেখ, কবির শেখ, আলাউদ্দিন শেখ, আয়ুব আলী, আলমগীর ফরাজি, শাহিন শেখ, এনায়েত ঢালী, হোসেন শেখ প্রমূখ। বক্তৃতারা অনতিবিলম্বে দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অন্যথ্যায় বটিয়াঘাটা উপজেলা বিএনপি কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। এর পূর্বে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার চৌরাস্তা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button