স্থানীয় সংবাদ

নগরীতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

# গ্রেফতারকৃত জাহাঙ্গীর ডজন মামলার আসামী #

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে দু’ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, খালিশপুর মেঘার মোড়ের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে মাদক স¤্রাট জাহাঙ্গীর মিয়া (৫০) এবং সোনাডাঙ্গা খোকন সাহেবের গলির বাসিন্দা আব্দুর রশিদের ছেলে রাজু আহম্মেদ (৩৪)। তাদেরকে ৬০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে মাদক করাবারি জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যাচেষ্টা, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ১২ টি মামলার তথ্য পাওয়া গেছে। এদিকে খুলনা সদর থানা পুলিশ ১৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ টুটপাড়া এলাকা হতে মাদক কারবারি আল আমিন মল্লিক (৩৫)কে ১১ পিস ইয়াবা এবং মাদকদ্রব্য বিক্রয় লব্ধ ৩,৬০০ টাকাসহ হাতেনাতে আটক করেছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button