ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রতিটি অলিগলি পেনা ফেস্টুনে ছেয়ে গেছে, গণসংযোগে ব্যস্ত প্রার্থী

# দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন সর্বত্র উৎসবের আমেজ #
# ১৩ পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে
এম এ শফিক, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ দীর্ঘ ১৯ বছর পর ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ সেপ্টেম্বর কাংখিত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ১৩টি পদে মোট ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন উপলক্ষে ফুলবাড়ীগেটসহ পার্শ্ববর্তী এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণায় মুখরিত ফুলবাড়ীগেট বাজার । সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা। প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যেতে দেখা যাচ্ছে। নির্বাচন উপলক্ষে ফুলবাড়ীগেট বাজারের প্রতিটি রাস্তাঘাট ও অলিগলি ছেয়ে গেছে প্রার্থীদের প্রতীক সম্বলিত ব্যানার ও ফেস্টুন । চলছে বাজারের অলিগলিতে হ্যান্ড মাইক দিয়ে মাইকিং প্রচার প্রচারণা ও গণসংযোগ।
নির্বাচন পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট মোঃ জহির উদ্দিন লিটন জানায়, ২০০৬ সালের প্রথমদিকে ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ ১৯ বছর পর বাজারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনকে কেন্দ্র করে ফুলবাড়ীগেটসহ এই অঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাজারের প্রতিটি মোড়ে চায়ের দোকান থেকে শুরু করে রাস্তাঘাটে এখন একটাই আলোচনা করা পাচ্ছে বাজার পরিচালনার দায়িত্ব। বাজার বণিক সমিতির মোট ১৩টি পদের বিপরীতে ৪৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ফুলবাড়ীগেট বাজার বনিক সতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো সাবেক বিএনপি নেতা ও সাবেক যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কায়ছেদ আলী চেয়ার প্রতীক নিয়ে নির্বাচন করছে। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে খানজাহান আলী থানা বিএনপি নেতা, সাবেক মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নানের পুত্র মোঃ আল মামুন জুয়েল ছাতা প্রতীক নিয়ে লড়ছে, সহ-সভাপতি ২ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন প্রার্থী এর মধ্যে নুরুল আমিনের প্রতীক আম, মাসুদ মোড়লের প্রতীক মাছ, মোঃ সিরাজ আলীর প্রতীক গাভী, মোঃ আঃ আউয়াল ব্যাপারীর প্রতীক জায়নামাজ, মোঃ নজরুল ইসলামের প্রতীক রিক্সা, শেখ হাসিবুর রহমান উজ্জ্বল পেয়েছেন বালতি, মোঃ রসুল কাজী লিটনের প্রতীক দেয়াল ঘড়ি, মোঃ বাচ্চু শেখের প্রতীক টিউবওয়েল, সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৮ জন। তারা হলো মোঃ কাজী হাফিজুর রহমানের প্রতীক প্রজাপতি, মুন্সী আব্দুর রব এর প্রতীক হারিকেন, আজিজুর রহমান আজুর প্রতীক বাঘ, ডাঃ সৈয়দ গোলাম কিবরিয়ার প্রতীক তালা, মোঃ আজাদ বেগ বাবু প্রতীক মই, মোঃ আল মামুনের প্রতীক মোরগ, শেখ হুমায়ুন কবির বিল্লালের প্রতীক টুপি, জাকির হোসেনের প্রতীক মটর সাইকেল, সহ-সাধারণ সম্পাদক ২টি পদে প্রার্থী হয়েছেন ৬ জন, তারা হলো মোঃ নাসির শেখ প্রতীক হরিণ, মোল্যা আবুল কালাম আজাদের প্রতীক মোমবাতি, মোঃ জামাল হোসেন বিশ্বাস চশমা প্রতীক, আজাদ হাওলাদারের প্রতীক পান, মোঃ আজিবর রহমানের প্রতীক কলস, মোঃ হাসান বেগ এর প্রতীক তারা, সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো শামীম আহমেদ প্রতীক গরুর গাড়ী, মোঃ সওকত আলী মোড়ল প্রতীক দোয়েল, শেখ জাহিদ হোসেনের প্রতীক টেবিল, মোঃ মেহেদী হাসান বাপ্পীর প্রতীক কাঁঠাল, প্রচার সম্পাদক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে তারা হলো ইলেক্ট্রিক মিস্ত্রী মোঃ নজরুল ইসলাম প্রতীক ঘোড়া ও মোঃ আব্বাস তালুকদারের প্রতীক মাইক, কোষাধ্যক্ষ পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলো মোঃ হাবিবুর রহমান হাতি প্রতীক ও মোঃ মোতালেব হোসেনের প্রতীক আনারস, ধর্ম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন, তারা হলো মোঃ নুর আলম প্রতীক বটগাছ, মোঃ ওলিউল্ল্যাহ এর প্রতীক তসবি, মোঃ সাহাজানের প্রতীক ফুটবল, মোঃ মিরাজুল ইসলামের প্রতীক ব্যাট। এছাড়াও কার্য্যকারী সদস্য ৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১০ জন, তারা হলো মোঃ মাসুম বিল্লাহের প্রতীক টিয়াপাখি, মোঃ আবু বকর সিদ্দিক (স্বাধীন) প্রতীক সূর্যমুখী, আল মামুন প্রতীক কবুতর, মোঃ শাকিব প্রতীক লঞ্চ, মোঃ পলাশ প্রতীক মগ, মোঃ আবু বক্ককের প্রতীক রেলগাড়ী, মোঃ ইয়াসিন ফরাজীর প্রতীক বক, মোঃ নান্টু সরদারের প্রতীক কোদাল, মোঃ মোজাফফার হোসেনের প্রতীক বাসগাড়ী এবং মোঃ মোফাজ্জেল হোসেন লড়ছে ডাব প্রতীক নিয়ে। আগামী ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীনভাবে মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাজারের মোট ১৬৩৯জন ভোটার তাদের মূল্যবান প্রদান করে আগামী তিন বছরের জন্য ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির ১৩টি পদে নেতা নির্বাচন করবেন। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান হাফিজী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিক হিসাবে দায়িত্ব পালন করছেন খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা সোহাগ হোসেন এবং সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা মোঃ ইকবাল হোসেন মিজান ও চৌধুরী প্লাজার স্বত্বাধিকারী মোঃ মইন চৌধুরী।



