স্থানীয় সংবাদ

খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ইজিবাইকের ধাক্কায় মুনতাজিন (৫) নামের এক শিুশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে লবণচরা থানাধীন দক্ষিণ মোহাম্মদ নগর স্লুইচগেট এলাকায় একটি ইজিবাইক ধাক্কা দেয়। পরে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় জনতা ওই ইজিবাইক চালককে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। মৃত শিশুটি দাকোপ উপজেলার কালাবগি গ্রামের সাদ্দাম সরদারের ছেলে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বিকেল ৪ টার দিকে ওই শিশুটিকে ইজিবাইক চালক ধাক্কা দেয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয়ে পড়ে শিশুটি। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে সে মারা যায়। এর আগে স্থানীয় জনতা ইজিবাইক চালক আসাদুল ইসলামকে মারধর করে এবং পরবর্তীতে ইজিবাইক এবং তাকে থানায় সোপর্দ করে। মারধরের শিকার চালক আসাদুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button