স্থানীয় সংবাদ

প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি বিষয়ক আলোচনা সভা বক্তারা

# বিদ্যুৎ কেন্দ্র ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ ৬ হাজার কোটি টাকা হাতিয়েছে সুবিধাভোগীরা #

স্টাফ রিপোর্টার ঃ গণমাধ্যমের সাথে আলোচনা সভা; ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ বিষয়ক আলোচনা সভার আয়োজন করেছে কনজুমারস এসসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার সকালে খুলনা প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্যাব খুলনা জেলা কমিটির সাধারন সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম এবং ক্যাবের প্রতিনিধিবৃন্দ। আলোচনায় বক্তারা জানান, জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে যাত্রা করার যে বৈশ্বিক যাত্রা শুরু হয়েছে, যাকে বলা হচ্ছে জ্বালানি রূপান্তর। গোটা পৃথিবীর মত বাংলাদেশও সেই জ্বালানি রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। এই জ্বালানি রূপান্তর যাতে ভোক্তাবান্ধব, সাশ্রয়ীমূল্যের এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে, জ্বালানি সুবিচার নিশ্চিত করতে অগ্রসর হয় সেটাই কাংখিত লক্ষ্য। জ্বালানি অধিকার ও পরিবেশ সুরক্ষা প্রতিষ্ঠাসহ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ক্যাব দু’ দশকের বেশি সময় ধরে সামাজিক ও বৃদ্ধিবৃত্তিক আন্দোলন করে আসছে। তারই ধারাবাহিকতায় ক্যাব, ‘বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি-২০২৪’ প্রস্তাব করেছে। এবং সেটা বাস্তবায়নের লক্ষ্যে নানাবিধ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, জুলাই ২০২৪ ছাত্রজনতার গণঅভ্যুত্থানের আকাংখা ছিল সর্বত্র বৈষম্য বিলোপ। জ্বালানিতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে তরুণ ছাত্র-জনতার নেতৃত্বে জ্বালানি খাতে সর্বাত্মক বৈষম্য বিলোপে জ্বালানি সুবিচার নিশ্চিত হবে এই প্রত্যয়ে ক্যাব এ বছরের শেষার্ধে অয়োজন করতে যাচ্ছে ‘ইয়ুথ পার্লামেন্ট অন জাস্ট এনার্জি ট্রানজিশন’ -এর সংসদীয় অধিবেশন। জ্বালানি অপরাধ, জ্বালানি দারিদ্র, জ্বালানি অধিকার, জ্বালানি সুবিচার ও জ্বালানি নিরাপত্তা- এসব মানদন্ডে চলমান জ্বালানি রূপান্তরকে স্বার্থক করে জনস্বার্থকে সুরক্ষা দিতে হলে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি-২০২৪ বাস্তবায়ন এখন সময়ের দাবি। কেননা জনস্বার্থ তথা জ্বালানি অধিকার সংরক্ষণের প্রশ্নে বাণিজ্যিক নয়, সেবা খাত হিসেবে জ্বালানি খাতকে রাষ্ট্রীয় মালিকানায় পুনর্বহালের প্রস্তাব করা হয়েছে এই নীতিতে। এরই প্রেক্ষাপটে ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪ শীর্ষক আলোচনা সভায় আলোচনার সূত্রপাত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর তরুণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী নাজিফা তাজনুর ‘জ্বালানি সরবরাহে লুণ্ঠনমূলক ব্যয় ও পৃষ্ঠনমূলক মুনাফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাবাত মোস্তফা প্রখুন ‘মূল্যহার নির্ধারণে ভোক্তা ও বিইআরসি’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থি নওশিন জাহান তাকিয়া “জ্বালানি অধিকার সংরক্ষণে ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি ২০২৪, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থি নাজমুস সাকিব ‘জ্বালানি রূপান্তরে প্যারিস চুক্তি’, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থী অনন্তি আফনান অহনা জ্বালানি অধিকার ও পরিবেশ সংরক্ষণে প্যারিস চুক্তি’, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আনায়া ইসলাম ‘নবায়নযোগ্য জ্বালানি বাজার উন্নয়নে সম্ভাবনা ও সীমাবদ্ধতা’, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থী মো মোসাদ্দেক মুহিত ‘জ্বালানি দক্ষতা ও সংরক্ষন উন্নয়নে বাংলাদেশ, খুলনা প্রকৌশল ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থী মো অনন্য হাবিব আকাশ ‘জীবাশ্ম ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন’ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম.আর.বি ত্বাসিন “জ্বালানি নিরাপত্তা ও সুরক্ষা এ সরকারের সরবচ্চ আগ্রাধিকার” শীর্ষক বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। ক্যাবের গবেষণা অনুযায়ী জ্বালানী সরবরাহে ৩৫-৪০% পর্যন্ত লুন্ঠনমূলক ব্যয় রয়েছে। প্রয়োজন না থাকলেও অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে উচ্চমূল্যের এসব বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে বছরের পর বছর ক্যাপাসিটি চার্জের নামে গত দেড় দশকে ১ লাখ ৬ হাজার কোটি টাকা বিগত সরকারের সুবিধাভোগী ব্যক্তিদের পকেটে চলে গেছে। বিদ্যুৎখাতের জন্য দেয়া ভতুর্কি ৮১ শতাংশই ব্যয় হয় ক্যাপাসিটি চার্জ পরিশোধে। এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম. শামসুল আলম, পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, সোহরাব হোসেন, মাকসুদ আলীসহ জেলা কমিটির প্রতিনিধিবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button