স্থানীয় সংবাদ

যশোরে কীটনাশক পানে এক ব্যক্তির আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ যশোর মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামে কীটনাশক পাউডার সেবন করে শহিদুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পরিবারের বরাতে পুলিশ জানায়, শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে পরিবারের অগোচরে কীটনাশক পাউডার সেবন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলায় চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান।
মণিরামপুর থানার পুলিশ জানায়,শহিদুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মৃত শহিদুল ইসলামের বাড়ি মণিরামপুর উপজেলার নোয়ালী গ্রামে। তিনি মৃত সোনাই গাজীর ছেলে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button