স্থানীয় সংবাদ

আগামী প্রজন্মকে সুযোগ না দিলে দেশ নেতৃত্ব হারাবে: বকুল

স্টাফ রিপোর্টার : আমরা যারা রাজনীতি করি,আমাদের অবশ্যই আগামী প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার সুযোগ তৈরি করে দিতে হবে। তা না পারলে আগামী দিনের বাংলাদেশ নেতৃত্ব হারাবে।খুলনার দৌলতপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। শনিবার (১৫ নভেম্বর) রাতে দৌলতপুর থানা বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রকিবুল ইসলাম বকুল। রকিবুল ইসলাম বকুল বলেন,শিক্ষক এবং অভিভাবকদের নিরলস পরিশ্রমে যে নতুন প্রজন্ম তৈরি হচ্ছে, তাদের জন্য একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সুন্দর বাংলাদেশ গঠন করা আমাদের রাজনৈতিক দায়িত্ব। যারা মানুষ গড়ার কারিগর, সেই শিক্ষকদের এবং যাঁরা সন্তানদের পেছনে অক্লান্ত পরিশ্রম করেন, সেই মা-বাবাদের সম্মান না করলে জাতি সম্মানিত হয় না। তিনি আরও বলেন,রাজনীতিবিদদের সামনের কাতারে থেকে মেধাবীদের জন্য পথ তৈরি করে দিতে হবে। শুধু পুঁথিগত বিদ্যা নয়, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। আমরা চাই না, সুযোগের অভাবে আমাদের কোনো মেধাবী সন্তান ঝরে পড়–ক। বক্তব্যের শেষে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সন্তানদের সাফল্যের পেছনে মায়েদের ভূমিকার কথা স্মরণ করে সকল মায়ের প্রতি সালাম জানান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর মহিলা দলের আহ্বায়ক নার্গিস আলী,সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতি, অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button