স্থানীয় সংবাদ

রোটারিয়ান সজলের মায়ের ইন্তেকাল : শোক ও সমবেদনা

স্টাফ রিপোর্টার : রোটারি ক্লাব অব সুন্দরবনের বোর্ড অব ডাইরেক্টরসের সদস্য, খুলনা চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক, খুলনা মহানগরীর কমার্স কলেজের সামনের বাবুখান রোডের বাসিন্দা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোটারিয়ান চৌধুরী মিনহাজুজজামান সজল এর মমতাময়ী মা এবং মরহুম চৌধুরী কামরুজ্জামানের সহধর্মিনী মোসাম্মাৎ তকদিরা খাতুন ( ৮২) অদ্য ১৫.১১.২৫ তারিখ সকাল সোয়া ৬ টায় বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন ( ইন্না…..রাজিউন)। অত্যন্ত সদালাপি, শিক্ষানুরাগী এবং এলাকাবাসীর সাথে সুসম্পর্ক রক্ষাকারী, পরোপকারী মরহুমার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিপুল সংখ্যক এলাকাবাসী ,রাজনীতিবিদ, রোটারিয়ান, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মরহুমার বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং জানাজায় শরিক হন। বাদ আসর এলাকার শাহী জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে মরহুমাকে টুটপাড়া কবরস্থানে তার স্বামীর কবরের পাশে দাফন করা হয়। রোটারিয়ান সজলের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন রোটারি ক্লাব অব সুন্দরবনের প্রেসডেন্ট সেলিম আহমেদ, সেক্রেটারি শেখ নাসিরুজ্জামান, রোটারি লিডার ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, কামরুল করিম বাবু, আবিদা আফরিন, রোটারিয়ান সাইদুল হক বাপ্পি, ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, রোটারেক্ট লিডার এস এম রাসেল আমিনসহ রোটারি ক্লাব অব সুন্দরবনের সকল রোটারিয়ান বৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button