কুয়েটে “ গ্রেড০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (কুয়েট) এর ইনস্টিটিউশনাল
কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে দিনব্যাপী “গ্রেড০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দের চাকুরীবিধি, শৃঙ্খলা ও আচারণবিধি” বিষয়ক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধন ১৫ নভেম্বর শনিবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ডহিউম্যানিটিস অনুষদের ডীন এবং এক্টিং ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ। প্রশিক্ষণ প্রোগ্রামে রিসোর্স পার্সন হিসেবে কারিগরী অধিবেশন ১: পরিচালনা করেন কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান এবং কারিগরী অধিবেশন ২: রিসোর্স পার্সন হিসেবে পরিচালনা করেন ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শেখ শরীফুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান এবং সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ নূর কুতুবুল আলম। উক্ত প্রশিক্ষণ প্রোগ্রামে বিশ^বিদ্যালয়ের সকল গ্রেড০৯-তদূর্ধ্ব কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।


