স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটের রাস্তায় প্রাণ গেল মটরসাইকেল আরোহী পান-সুপারি বিক্রেতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় রাস্তায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় প্রান হারিয়েছেন জামশেদ শেখ (৬২) নামের একজন পান-সুপারি বিক্রেতা মটরসাইকেল আরোহী। স্থানীয় পিলজংগ সাধের বটতলা এলাকার বাজারে শুক্রবার দুপুরের দিকে পান-সুপারী বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। নিহত জমশেদ শেখ উপজেলার মূলঘর গ্রামের মৃত ফজলুল রহমানের ছেলে। স্থানীয়রা জানান, জমশেদ শেখ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে পিলজংগের বালাই ঘোষের দোকান নামক বাজারে পান-সুপারি বিক্রি করে মটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি সাধের সাধুর বটতলা এলাকায় এসে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী অজ্ঞাত একটি পরিবহন তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের উপর পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহতের ভাই ইমরান শেখ জানান, জমশেদ শেখ সকালে বালাই ঘোষের দোকান নামক বাজারে পান-সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, মহাসড়কে দুর্ঘটনায় একজন নিহত হওয়ার ঘটনাটি তিনি অবগত হয়েছেন। পরবর্ত্তি আইনগত পদক্ষেপে খোজ-খবর নেয়া হচ্ছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button