স্থানীয় সংবাদ

৩ দফা দাবীতে আগামী ২ ডিসেম্বর থেকে বাগেরহাটসহ ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষনা

বাগেরহাট প্রতিনিধি ঃ দক্ষিনাঞ্চলের ১৮টি রুটে মহাসড়ক থেকে নসিমন, করিমনসহ বিআরটিসি’র অবৈধ বাস চলাচল বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটরে ঘোষণা করেছে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা। রবিবার বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন বাস মালিক সমিতি নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাট করেন রুপসা বাগেরহাট বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলা হয়, আমরা বহুবার স্থানীয় জেলা প্রশাসন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে কোন সূরাহা হয়নি। তাই আমাদের ৩ দফা দাবি যদি ১ ডিসেম্বর-২০২৫ এর মধ্যে মানা না হয় তাহলে ২রা ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী, সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট রুপসা আন্তঃজেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ সামাদ মোল্লা, ঝালকাঠি বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাবু, মহিষপুরা খুলনা আন্তঃজেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃজেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাশ, রুপসা বাগেরহাট বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ দক্ষিণ অঞ্চলের ১৮টি রুটে ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দরা। সাংবাদিক সম্মেলন শেষে প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করে সমিতির নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button