সাংবাদিক ডি এম রেজা সোহাগের স্ত্রীর ব্রেন স্ট্রোক

# বিএফইউজে ও এমইউজে খুলনার নেতৃবৃন্দের সুস্থতা কামনা #
খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সদস্য দৈনিক প্রবর্তনের বার্তা সম্পাদক ডি এম রেজা সোহাগের স্ত্রী ফুলবাড়িগেটের খানাবাড়ি বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ডালিয়া আক্তার (৪৪) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৬ নভেম্বর) রাত ৭টার দিকে বৈকালী মোড়স্থ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন। দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাকে ৪৮ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, এমইউজে খুলনার নবনির্বাচিত সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম নূর, কোষাধ্যক্ষ মো. রকিবুল ইসলাম মতি, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
বিবৃতিতে নেতৃবৃন্দ ডি এম রেজা সোহাগের স্ত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করেছেন। চিকিৎসাধীন থাকা ডালিয়া আক্তারের দ্রুত আরোগ্য কামনা করে তাদের সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।


