স্থানীয় সংবাদ
আড়ংঘাটায় সড়ক দুঘর্টনায় যুবক নিহত

স্টাফ রিপোর্ট্রাঃ সোমবার দুপুরে আড়ংঘাটা থানাধীন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া এক যুবক চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটায় মারা গেছে। নিহত যুবকের নাম তাজামুল ইসলাম (২৪) তিনি শেখপাড়া খানপুর,থানা মনিরামপুর, যশোর জেলার বাসিন্দা ও আমির উদ্দিনের পুত্র। নিহতের স্বজনরা জানান তিনি লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করতেন।


