স্থানীয় সংবাদ

যশোরে বাসে আগুন মামলায় আটক দুজনকে আদালতে সোপর্দ

# যশোরে আ.লীগ–যুবলীগ নেতা কারাগারে #

যশোর ব্যুরো ঃ যশোরের উপশহর এলাকায় পার্কিং করা একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় যুবলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানিয়েছেন,রোববার রাত (১৬ নভেম্বর) শহরের বকচর হুশতলা ও শেখহাটি বাবলাতলা এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন বকচর হুশতলা এলাকার হাফিজুর রহমান বটুর ছেলে, যুবলীগের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, এবং শেখহাটির মৃত আব্দুর রহিমের ছেলে, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী তুহিন হোসেন রাহুল। বাস পুড়ানোর ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
মামলার বিবরণে জানা যায়,গত ১১ নভেম্বর যশোর হতে মাগুরামুখী একটি বাস (নম্বর: মাগুরা–জ–১১–০০০৭) ট্রিপ শেষে উপশহর এলাকার পার্কের রাস্তার সামনে রাখা হয়। পরদিন ১২ নভেম্বর ভোরে দুষ্কৃতিকারীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার প্রেক্ষিতে তদন্তের অংশ হিসেবে দুই নেতাকে আটক দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button