বাগেরহাটে সংবাদকর্মীদের সাথে মতবিনিময়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সা.সম্পাদক প্রার্থী টুটুল

# সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সেবা দিতে প্রার্থী হয়েছি #
বাগেরহাট প্রতিনিধি ঃ আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা পর্ষদের নির্বাচন। এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিএনপি নেতা মাহবুবুর রহমান টুটুল সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়ে টুটুল বলেন আন্তাজার্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান রেড ক্রিসেন্ট সোসাইটি। বিগত সময়ে এ প্রতিষ্ঠানের একজন কার্য্যকরী সদস্য হয়ে সেবামুলক কাজ করেছি। ব্যবসা ও রাজনৈতিকসহ নানা কারনে দীর্ঘদিন বাগেরহাটের বাইরে থাকায় ্ প্রতিষ্ঠানে থাকতে পারি নাই। তবে ব্যবসায়িক জায়গা থেকে জনসেবার কাজে অংশ নিয়েছি। তারই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্যদের সেবার কাজে আরো উৎসাহিত করতে এবার সাধারন সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আর প্রার্থী হয়ে সকল সদস্যদের আমার লক্ষ ও উদ্দেশ্য জানাতে আজ সংবাদ কর্মীদের সাথে আনুষ্ঠানিক এ মতবিনিময়। মত বিনিমিয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অধ্যাপক এবিএম মোশারফ হোসাইন, সাবেক সভাপতি আহসানুল করিম, বাবুল সরদার, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, সহ-সভাপতি এস এম রাজ, হেদায়েত হোসেন লিটন ও আজাদুল হকসহ মোঃ লিটন, মোল্লা মাসুদুল হক, আজাদুল হক, আরিফুল ইসলাম, ফকির হাসান আলী প্রমুখ। মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক প্রার্থী মাহবুবুর রহমান টুটুল বলেন, “রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। মানুষের দুঃসময়, দুর্যোগ ও প্রয়োজনের মুহূর্তে পাশে থাকা আমার অঙ্গীকার। আমি নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক সেবা বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলবো। সাংবাদিকরাই সমাজের দর্পণ, আপনাদের সহযোগিতা ও পরামর্শ পেলে আমরা আরও ভালোভাবে মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করতে পারবো। প্রসঙ্গতঃ আগামী ২০ নভেম্বর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে।


