স্থানীয় সংবাদ
নগরীতে সাজাপ্রাপ্ত আসামী আটক

খবর বিজ্ঞপ্তি : খুলনায় সাজা প্রাপ্ত আসামী আটক হয়েছে। গতকাল ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে কেএমপি’র খানজাহান আলী থানা পুলিশের একটি টিম ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা এলাকায় অভিযান চালায়। আসামী মিথুন, পিতা-ইকতার শেখ কে আটক করা হয়। তার বিরুদ্ধে সিআর নং-১৬/২১ (খানজাহান আলী থানা) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩,৫০,০০০ টাকা জরিমানাপ্রাপ্ত ছিল। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।



