মেধাবী শিক্ষার্থীরা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে

# দৌলতপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে : বকুল #
মো. আশিকুর রহমান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কার্যনির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল বলেছেন, আগামী দিনের রাজনীতি তৈরী হবে মেধাবী শিক্ষার্থীদের নিয়ে, তারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবে। এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়ে ছিলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার, আগামীর বাংলাদেশের স্বপ্নের সারথী ও আগামীর নতুন বাংলাদেশের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাওয়াও এটি। গত, ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যূত্থ্যানের মাধ্যমে, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দীর্ঘ ১৭টি বছর জনগনের ভোটাধীকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকার পতনের মধ্যে দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। আমরা চাই, আগামীর সেই নতুন বাংলাদেশের নেতৃত্বে মেধাবী শিক্ষার্থীরা আসুক আমরা এমনটাই প্রত্যাশা করি।
তিনি আরো বলেন, জনগনের ভোটাধীকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে আমাদের অনেক ছাত্র তাদের ছাত্রত্ব হারিয়েছে, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। তারপরও তারা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে রাজনীতি থেকে দূরে সড়ে যাননি। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আমি মনে করি নতুন বাংলাদেশ বির্নিমানে তোমাদের উপরও সেই দায়িত্ব কর্তব্য এসে পরেছে। আমরা যা পারিনি, সেই সব অসমাপ্ত কাজ তোমাদের সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ বিশে^র দরবারে একটি দুর্নীীতমুক্ত, জনগনের বাসযোগ্য দেশ হিসাবে নতুন করে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি তিনি, দেশের জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য সহযোগীতা ব্যক্ত করেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে খুলনার দৌলতপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শামশাদ আতিক কিশোর’র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এবং সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, নগর বিএনপির সদস্য মোহাম্মাদ হোসেন, দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, সাঃ সম্পাদক শেখ ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, দৌলতপুর থানা বিএনপির সাবেক সাঃ সম্পাদক সিরাজুল হক নান্নু, সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম জোয়ার্দ্দার, প্রধান শিক্ষক আব্দুল হালিম, দাউদ-অর-রশিদ শাওন, মিজানুর রহমান মিজান, রবিউল ইসলাম রবিসহ শিক্ষানুরাগীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল। এছাড়া, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ও মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কার্যনির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ¦ রকিবুল ইসলাম বুকল’কে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।



