শিরোমণি বাজারে ব্যবসায়ীর কাছে পাওনা টাকা চাওয়ায় চাঁদাবাজি মামলা দিয়ে হয়রানির অভিযোগ

# সালিশি বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী টাকা পরিশোধের আগেই উল্টো মামলা #
স্টাফ রিপোর্টার ঃ শিরোমণি বাজারে ব্যবসায়িক লেনদেনের পাওনা সোয়া ৩ লক্ষ টাকা চাইতে গিয়ে উল্টো ৫ লাখ টাকার চাঁদাবাজি মামলার আসামি হলেন শিরোমণি বাজারের ব্যবসায়ী শেখ শাহিনুর রহমান ও শেখ আনিছুর রহমান দুই ভাই। বাজারের ব্যবাসয়ী মোঃ শান্ত ফকির দুই বছর আগে ব্যবাসার কাজের জন্য শাহিনুর রহমানের কাছ থেকে নগদ টাকা ধার নেয় । দীর্ঘ দুই বছর টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে বাজার বনিক সমিতির কাছে লিখিত অভিযোগ করে ব্যবসায়ী শাহিনুর রহমান। বিষয়্িট নিয়ে বাজার বনিক সমিতি সালিশি বৈঠক করে পাওয়া টাকা পরিশোধের তারিখ নির্ধারন করে দেয় কিন্তু চলতি মাসে পাওনা টাকা পরিশোধের দিন ধার্য থাকলেও টাকা না দিয়ে উল্টো শান্ত ফকির পাওনাদারের বিরুদ্ধে মামলা দায়ের করছে। এ বিষয়ে বাজারের ব্যবসায়ীরা মার্চপিটিশন করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে।
জানাগেছে, শিরোমনি বাজারের ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান গত ১৪/০৪/২০২৩ ইং তারিখ মোঃ শান্ত ফকির কে ব্যবসার কাজে মোঃ সোহেল, মোঃ হাকিম ও মোঃ মিন্টু এই ৩ (তিন) জন কে অবহিত পূর্বক এবং তাদের মাধ্যমে মোট ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা দেই। দীর্ঘদিন পাওনা টাকাও ফেরত না দেওয়ায় গত ১০/০৭/২৪ তারিখ বাজার বনিক কমিতির বরাবর টাকা ফেরত পেতে একটি আবেদন করে। শাহিনুরের আবেদনের প্রেক্ষিতে বাজার বনিক সমিতি ১৪/৭/২৪ তারিখে উভয় পক্ষের সমন্বয়ে সালিশি বৈঠক শান্ত ফকিরের কাছে পাওনা ৩ লক্ষ ২৫ হাজার টাকা পরিশোধের কথা বলা হয়। কিন্তু সালিশি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী টাকা পরিশোধ না করায় দোকানে বন্ধ করে দেওয়া হয়। পরবর্তিতে পাওনাদার শাহিনুর রহমান পাওনা টাকা পাওয়ার জন্য একটি লিগ্যাল নোটিশও প্রেরন করে। এদিকে শান্ত ফকির গত ৫/৮/২৫ তারিখে বাজার বনিক সমিতির বরাবর একটি আবেদন করেন। আবেদনে উল্লেখ করেন তালা বদ্ধ করা দোকান ঘর দুটি খুলে দেওয়ার জন্য কিন্তু ঐ আবেদনের কোথাও চাঁদা চাওয়ার কথা উল্লেখ নাই। শান্ত ফকিরের আবেদনের প্রেক্ষিতে বাজার বনিক কমিতি গত ১২/৮/২৫ তারিখ ্উভয় পক্ষের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৩০/১১/২৫ তারিখের মধ্যে শাহিনুর রহমানের পাওনা টাকা পরিশোধ করে দিবে এবং বাজার বনিক সমিতি আবেদনকারী শান্ত ফকিরের ব্যবসা করার সুযোগ করে দিবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ৩০ তারিখ শাহিনুর রহমানকে টাকা পরিশোধ করার কথা রয়েছে। কিন্তু নির্ধারিত তারিখের আগেই শান্ত ফকির টাকা পরিশোধ না করে উল্টো শাহিনুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে মার্চ পিটিশন করেছে।
এ বিষয়ে শাহিনুর রহমান বলেন, শান্ত ফকিরকে আমি দুই বছর আগে সোয়া ৩ লক্ষ টাকা ব্যবসার জন্য ধার দেই । দীর্ঘদিন ধরে পাওনা টাকা চাওয়ার পরও না দেওয়ায় বনিক সমিতির কাছে লিখিত আবেদন করি। বনিক সমিতি সালিশি বৈঠক করে আমার টাকা পরিশোধের তারিখ নির্ধারণ করে দেয়। কিন্তু নির্ধারিত তারিখের আগেই শান্ত ফকির উল্টো আমার নামে মিথ্যা ও বানোয়াট একটি মামলা দায়ের করেছে আমার বিরুদ্ধে।
এ বিষয়ে শিরোমণি বাজার বনিক সমিতির এডহক কমিটর আহবায়ক অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস বলেন, শান্ত ফকির কর্তৃক গত বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানতে পেরেছি কিন্তু শিরোমনি বাজারের গত ৩/২/২০২৫ ও ৪/৭/২০২৫ ইং তারিখে বাজারের ব্যবসায়ীগণসহ আমার জানা মতে এমন কোন ঘটনাই সংঘটিত হয়নি।


