স্থানীয় সংবাদ

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন খুলনা অঞ্চল জামায়াতের

খবর বিজ্ঞপ্তি ঃ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের খুলনা বিভাগীয় প্রধান আব্দুর রাজ্জাক রানা ও কোষাধ্যক্ষ পদে এস এ টিভির খুলনা ব্যুরো প্রধান মো. রকিবুল ইসলাম মতি নির্বাচিত হওয়ায় তাদের ও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে এক যৌথ বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, মাস্টার শফিকুল আলম ও হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান এবং সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম ও সেক্রেটারি মাওলানা শেখ মো. ইউনুস। অনুরূপ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরী সভাপতি আজিজুল ইসলাম ফারাজী ও সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান, বাংলাদেশ ইসলামীর ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মহানগরী সভাপতি আরাফাত হোসেন মিলন ও সেক্রেটারি রাকিব হাসান।
নেতৃবৃন্দ যৌথ বিবৃতিতে বলেন, দেশের সাংবাদিক সমাজ সব সময়ই জাতীয় প্রয়োজনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। এ সময়েও সাংবাদিক সমাজ গৌরবজনক ভূমিকা পালন করে যাচ্ছেন। সাংবাদিকদের বিভেদ ও অনৈক্যের সুযোগ নিয়ে আর কাউকে ফ্যাসিবাদী হয়ে উঠতে যাবে না। বিগত ১৬ বছরের নির্যাতিত ও জুলুমের শিকার সাংবাদিকদের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইউনিয়নের গতিশীল নেতৃত্ব প্রয়োজন।
নেতৃবৃন্দ বিজয়ী সবাইকে আন্তরিক অভিনন্দন জানান এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তাওফিক দান করুন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button