স্থানীয় সংবাদ

পরিবেশ সুরক্ষা মঞ্চ’র প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার এক প্রস্তুতি সভা শনিবার বিকেলে পরিবর্তন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মঞ্চের সভাপতি এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ডিসিপ্লিনের প্রফেসর ড. ওয়াসিউল ইসলাম, পরিবেশ সুরক্ষা মঞ্চের সদস্য নাজমুল হাসান ডেভিঢ, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, আফজাল হোসেন রাজু, শরিফুল ইসলাম সেলিম, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে একটি ওয়ার্ডকে মডেল হিসেবে ধরে কাজ করা, ময়ুর নদ রক্ষায় গণ সচেতনতামূলক কাজ করা নিয়ে আজ রবিবার বেলা আড়াইটায় কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে বৈঠক করা। সভায় এ সেবামূলক কাজ চলমান রাখতে ভলেন্টিয়ার সার্ভিস ব্যবস্থা চালু রাখার ব্যাপারে জোর দেয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button