স্থানীয় সংবাদ

রোটারি ক্লাব অব ৭১ খুলনার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ রোটারি ক্লাব অব সেভেনটি ওয়ান খুলনার উদ্যোগে ডাঃ গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও তথ্যপ্রযুক্তি জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কম্পিউটার বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের ব্যবহারের জন্য এসব কম্পিউটার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ৭১ খুলনার প্রেসিডেন্ট রোটারিয়ান আশিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ডাক্তার গাজী মিজানুর রহমান- একেএস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কো অর্ডিনেটর আলমগীর হোসেন,রোটারিয়ান এস এম ফারুক হোসেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে গড়ে তুলতে কম্পিউটার শিক্ষার কোনো বিকল্প নেই। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত হবে এবং তাদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি পাবে। বিদ্যালয় কর্তৃপক্ষ রোটারি ক্লাব অব ৭১ খুলনার এ মহতী উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button