স্থানীয় সংবাদ

শার্শায় শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

বেনাপোল প্রতিনিধি ঃ
যশোরের শার্শা উপজেলায় এগার বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে আটক ধর্ষক মকছেদ আলী (৫৫) শার্শা উপজেলার মহিষা গ্রামের মৃত কোরবান আলী মোড়লের ছেলে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মহিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণিতে পড়–য়া মেয়েটি বুধবার স্কুল থেকে বাড়ি ফিরে চাচার বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময়ে প্রতিবেশি চাচা সম্পর্কে মকছেদ আলী শিশুকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে মহিষা গ্রামের জনৈক আনারুলের ঘেরের পূর্ব পাশের পাড়ে নিয়ে গিয়ে পোশাক খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। তখন ভিকটিম কান্না-কাটি করতে থাকলে আসামী ভিকটিমের হাতে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। ভিকটিম বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু বলেনি। এরপর থেকে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তার প্রতিবেশী খালাকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়। মেয়ের মুখে বিস্তারিত শুনে শিশুর বাবা বাদি হয়ে বুধবার আইনী সহায়তা পাওয়ার জন্য শার্শা থানায় একটি এজাহার দাখিল করে। পরে সেটা নিয়মিত মামলা হয়েছে।
ওসি জানান, এজাহারের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় শার্শা থানার মহিষা এলাকা হতে আসামী মকছেদ আলীকে আটক করা হয়েছে এবং শার্শা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button