স্থানীয় সংবাদ

অগ্রণী ব্যাংকের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি ঃ অত্যন্ত আনন্দঘন পরিবেশে সারাদিন ব্যাপী ক্রীড়া অনুষ্ঠান অগ্রণী ব্যাংকের উদ্যোগে পরিচালিত হয়। এতে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন। আংনী ব্যাংক ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ খুলনা কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ প্রাঙ্গনে। ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সার্কেল কার্য্যালয়ের জি এম মুহ, আফজাল খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সার্কেল কার্যালয়ের ডিজিএম এস এম ই¯্রাফিল হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্যার ইকবাল রোড শাখার সহকারী মহাব্যবস্থাপক আহসান হাবিব মুকুল। অফিসার কল্যান সমিতি বাংলাদেশের আঞ্চলিক কমিটির সভাপতি সঞ্জয় কুমার মিস্ত্রী ও সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন। ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান জি এম সিরাজুল ইসলাম। এছাড়া কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button