স্থানীয় সংবাদ

খুলনায় ২৫০ শয্যা হাসপাতালে হিসাবরক্ষকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

# ২১ মাসেও বেতন পাননি কর্মচারীরা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বড়বাবু) মোঃ তরিকুল ইসলামের বিরদ্ধে আউটসোর্সিং কর্মচারীদের কাছ থেকে দফায় দফায় অবৈধ অর্থ দাবির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ঘুষ না দেওয়ায় দীর্ঘদিন ধরে বেতন থেকে বঞ্চিত হচ্ছেন কর্মচারীরা। এ ব্যাপারে গত ২৫ মার্চ ভুক্তভোগী আউটসোর্সিং কর্মচারিরা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বড়বাবু) মোঃ তরিকুল ইসলামের বিরদ্ধে খুলনা বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) এর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে ভুক্তভোগী কর্মচারীরা জানান, তারা আল-আরাফাত সার্ভিসেস (প্রা:) লিমিটেডের মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে কর্মরত রয়েছেন। নিয়োগের সময়ই অভিযুক্ত কর্মকর্তা জনপ্রতি ৭০ হাজার টাকা করে দাবি করেন এবং টাকা না দিলে যোগদানপত্র প্রস্তুত করতে অস্বীকৃতি জানান।
পরবর্তীতে ২০২৩-২৪ অর্থবছরে বেতন বিল প্রস্তুতের আগে আবারও জনপ্রতি ৪০ হাজার টাকা দাবি করা হয়। ঠিকাদারের মধ্যস্থতায় কর্মচারীরা বাধ্য হয়ে ৩০ হাজার টাকা প্রদান করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরেও একইভাবে জনপ্রতি ৩০ হাজার টাকা দাবি করা হলে কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের বেতন সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করেননি বলে অভিযোগ ওঠে। পরে জানা যায়, ঠিকাদারের কাছ থেকে অর্থ গ্রহণের পর অর্থবছরের শেষের দিকে কাগজপত্র প্রস্তুত করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি হাসপাতালের তত্ত্বাবধায়ককে মৌখিকভাবে জানানো হলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কর্মচারীরা প্রায় ২১ মাস ধরে বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা অভিযুক্ত হিসাবরক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও অন্যত্র বদলির দাবি জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত বকেয়া বেতন পরিশোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বড়বাবু) মোঃ তরিকুল ইসলাম অভিযোগগুলো অস্বীকার করে তিনি বলেন, এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
এ ব্যপারে শনিবার খূলনা জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা: মো: রফিকুল ইসলাম গাজী বলেন, এই আউটসোসির্ংয়ের নিয়োগ প্রক্রিয়া আমি এখানে যোগদানের আগে হয়েছ্ েবিষয়টি আমার জানা নেই। কেউ যদি লিখিত অভিযোগ দেন তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ভারপ্রাপ্ত ডা: মো: মুজিবুর রহমান শনিবার এ প্রতিবেদক বলেন, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বড়বাবু) মোঃ তরিকুল ইসলামের বিরদ্ধে লিখিত অভিযোগের বিষয়ে আফসি না খুললে বলতে পারবো না। তবে কেউ লিখিতভাবে অভিযোগ এবং তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button