কয়রায় চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা অভিযুক্ত ব্যক্তি আটক

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে সাইফুল্লাহ মোল্যা (৫২) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ । সে উপজেলার গোবরা গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে ঐ ছাত্রীর মাতা মুর্শিদা খাতুন বাদী হয়ে কয়রা থানায় ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। পুলিশ মামলার আসামি সাইফুল্লাহকে আটক করে আদালতে সোর্পদ করেছে। মামলার বিবরনে জানা গেছে গত ৪ জুলাই দুপুর সাড়ে ১২ টার দিকে গোবরা গ্রামের শাহিন ঢালীর স্কুল পড়–য়া কন্যা তাদের বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল। এমন সময় একই গ্রামের সাইফুল্লাহ মোল্যা ঐ মেয়েকে ফুসলিয়ে তার বাড়ি নিয়ে যায়। বাড়ি নিয়ে তাকে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির হাক চিৎকারে তার মা ও স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। পরবর্তীতে চতুর্থ শ্রেনীর ঐ ছাত্রী পুরো ঘটনাটি তার মায়ের কাছে বর্ননা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা সাইফুল্লাহকে আটক করে রাখে। খবর পেয়ে কয়রা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। কয়রা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হাসানুজ্জামান বলেন, এ ব্যাপারে মেয়েটির মা বাদী হয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।



