ইসলামী ছাত্র আন্দোলন মহানগর শাখার নবগঠিত কমিটি

# সভাপতি হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক সাব্বির #
খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা মোতাবেক মহানগর কমিটিতে আংশিক রদবদল করা হয়েছে। গত ৩ জুলাই, শুক্রবার সন্ধ্যায় নগরীর পাওয়ার হাউস মোড়স্থ দলীয় কার্যালয়ে নগর সহ-সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন ও শপথবাক্য পাঠ করান বৈঠকের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক এম ইব্রাহীম নাসরুল্লাহ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য ঘোষিত কমিটির সভাপতি : মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ সহ-সভাপতি : মুহাম্মাদ ওসমান নাদীম সাধারণ সম্পাদক : মুহাম্মাদ সাব্বির আহমাদ এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, খুলনা মহানগর শাখার নবমনোনীত সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ, সহ-সভাপতি উসমান নাদীম, মুহা. সাব্বির আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক নাঈম হাসান, দাওয়া সম্পাদক বায়েজিদ আহমাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজ, সাহিত্য সংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম প্রমুখ নেতৃবৃন্দ।



