স্থানীয় সংবাদ

কপিলমুনিতে অর্ধশত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলার কপিলমুনিতে পুলিশের অভিযানে ৫১পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, নাছিরপুর নিকারিপাড়ার মোঃ খালেক বিশ্বাসের পুত্র মাদক ব্যবসায়ী মোঃ সুজন বিশ্বাস (২৮) একই এলাকার মৃত রফিকুল বিশ্বাসের পুত্র মোঃ রায়হান বিশ্বাস (২৫)। শনিবার রাত সাড়ে এগারোটায় গোপন সংবাদের ভিত্তিতে কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর নিকারী পাড়ার রফিকুল বিশ্বাসের বাড়িতে মাদক বিক্রি হচ্ছে সংবাদ পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলামের নেতৃত্বে ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুজন বিশ্বাস (২৮) মোঃ রায়হান বিশ্বাস (২৫) ৫১ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানান, বর্তমান কপিলমুনি ও পাশ্ববর্তী এলাকায় প্রকাশ্যে মাদক বেচাকেনা হচ্ছে। মাদকের ভয়াল থাবায় জর্জরিত অভিভাবকরা। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের নিকট দাবী জানান। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসীকে মাদক ব্যবসায়ী ও সেবন কারিদের হাতেনাতে আটক করে ও তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন তিনি। এ সংক্রান্তে পাইকগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে। উল্লেখ্য কয়েকদিন আগে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করে কপিলমুনি পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button