স্থানীয় সংবাদ

খুলনা মহানগর বিএনপির ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ ও ‘হেলথ সেল’ গঠন

# আকস্মিক দুর্যোগে মানুষের অবর্ণনীয় দুর্ভোগে পাশে দাঁড়াতে #

খবর বিজ্ঞপ্তি : টানা ভারী বর্ষণ ও আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে খুলনা মহানগরীতে এক উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অবর্ণনীয় জলজট ও দুর্যোগের কবলে পড়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নগরীর বিপুল সংখ্যক মানুষ, ক্ষতিগ্রস্ত হয়েছে অজ¯্র পরিবার। সংকটময় এই সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দ্রুততার সঙ্গে মানবিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে খুলনা মহানগর বিএনপি। দুর্যোগ মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক সহায়তায় একটি শক্তিশালী ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’ গঠন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খবর বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিনকে আহ্বায়ক করে এই দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন- মীর কায়সেদ আলী, বেগম রেহানা ঈসা, শেখ সাদী, মো. মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ^াস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে কমিটিতে রয়েছেন, মুক্তিযোদ্ধা দলের বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন; বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, যুবদলের আব্দুল আজিজ সুমন, রবিউল ইসলাম রুবেল; শ্রমিক দলের মজিবর রহমান, শফিকুল ইসলাম শফি; স্বেচ্ছাসেবক দলের মিরাজুর রহমান মিরাজ, ইস্তিয়াক আহমেদ ইস্তি; কৃষকদলের আক্তারুজ্জামান সজীব তালুকদার, আদনান হোসেন দীপ; জাসাসের ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু; কেএম জলিল, মহিলাদলের সৈয়দা নার্গিস আলী, হালিমা আক্তার খানম এবং ছাত্রদলের মো. তাজিম বিশ^াস ও হাবিবুর রহমান খান বিপ্লব, ওলামা দলের মাও. আবু নাইম; হাফেজ আল আমিন, তাঁতী দলের আবু সাঈদ শেখ, আঞ্চলিক শ্রমিকদলের আবু দাউদ দ্বীন মোহাম্মাদ; আলমগীর হোসেন তালুকদার, শেখ আব্দুস সালাম; মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা, আলমগীর হোসেন; মীর শওকত হোসেন হিট্টু, মতলুবুর রহমান মিতুল; মোঃ রাসেলুজ্জামান রাসেল প্রমূখ। গঠিত কমিটির নেতৃবৃন্দ মহানগরীর দুর্যোগকবলিত এলাকার সার্বক্ষণিক তদারকি ও খোঁজ-খবর রাখবেন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সরাসরি দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন। একই সঙ্গে প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের মাঠপর্যায়ে সক্রিয় থেকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি দুর্যোগ মোকাবেলা, সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণ এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া দুর্যোগের এই সময়ে পানিবাহিত রোগ বা যেকোনো জরুরি স্বাস্থ্য সংকট মোকাবেলায় খুলনা মহানগর বিএনপির উদ্যোগে একটি বিশেষ “হেল্থ সেল”গঠন করা হয়েছে। দুর্যোগকবলিত এলাকার সাধারণ মানুষকে যেকোনো জরুরি স্বাস্থ্য সেবার প্রয়োজনে ০১৭১৫০০১৯৫৫, ০১৭১১০১৭৪৭৬ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। জরুরী সভা আজ: এদিকে ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র জরুরি সভা শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় কেডি ঘোষ রোডস্থ মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button