স্থানীয় সংবাদ

যশোর জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশ রুমে যুবক-যুবতী আটক

যশোর ব্যুরো ঃ যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের একটি ওয়াশ রুম থেকে সন্দেহজনক অবস্থায় এক যুবক ও এক যুবতীকে আটক করে হাসপাতালের পুলিশে সোপর্দ করেছেন রোগী ও স্বজনরা। ১০ জুলাই শুক্রবার বিকেলে এ ঘটনায় হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটকৃতরা হচ্ছে,ঝিনাইদহের মহেশপুরের মোস্তাক শাহারিয়ার ও যশোরের চৌগাছার আফরিন আক্তার। হাসপাতাল পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button