স্থানীয় সংবাদ

যশোরে প্রেমিকার সিঁথিতে সিঁদুর : আদালত চত্বরে তুমুল কা-

যশোর ব্যুরো ঃ প্রেমিকার সিঁথিতে প্রকাশ্যে সিঁদুর পরিয়ে দেওয়াকে কেন্দ্র করে তুমুল কা- ঘটে গেছে। উভয়ের মধ্যে তুমুল বাকবিত-া শেষে তা হাতাহাতিতে গড়ায়। ঘটনাটি বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে যশোর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে। পরে আদালতের পুলিশ পরিদর্শক ঘটনাস্থলে গিয়ে তাদের জিআরও’র কক্ষে নিয়ে যান। সন্ধ্যায় কোতোয়ালি থানা পুলিশ এসে দু’জনকে থানায় নিয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণীর বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলায় এবং যুবকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার নাড়িকেলবাড়িয়া গ্রামে। সংশ্লিষ্টরা জানান, তাদের মধ্যে নয় বছরের প্রেমজ সম্পর্ক। বিকেলে দু’জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে পরিত্যক্ত জজ আদালতের সামনে অবস্থান করছিলেন। এ সময় তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আগে থেকে সঙ্গে রাখা একটি পলিথিনে থাকা সিঁদুর বের করে যুবক হঠাৎ করে তরুণীর সিঁথিতে পরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তরুণী প্রতিবাদ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটি দেখে এক আইনজীবী আদালতের পুলিশ পরিদর্শককে (কোর্ট ইন্সপেক্টর) বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং দু’জনকে আদালতের জিআরও‘র কক্ষে নিয়ে যান। পরে সন্ধ্যায় তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতের পুলিশ পরিদর্শক ইমদাদুল হক বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষার্থে দু’জনকে হেফাজতে নিয়ে পরে কোতোয়ালি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, দু’জনকেই থানায় আনা হয়েছে। তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা এলে বিষয়টি শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button